Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরাইলের ঢাকা-সিলেট বিশ্বরোডে চতুর্মুখী যানজটে অচল ১০ কিমি

Advertisement

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

সরাইলের ঢাকা-সিলেট বিশ্বরোডে চতুর্মুখী যানজটে অচল ১০ কিমি

সরাইলের ঢাকা-সিলেট বিশ্বরোডে চতুর্মুখী যানজটে অচল ১০ কিমি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে সড়ক উন্নয়ন কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-লাখাই-নাছিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড়, কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর পর্যন্ত যানজট রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ও বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ ছোট বড় গর্ত ও ভারি পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে সব লেন চালু না হওয়ায় যানজটের মূল কারণ। ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী  উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করায় যানজটের চাপ আরও বাড়ছে। ভারি যানবাহনও অনেক সময় গর্তে আটকে পড়ে। যার ফলে যানজট ছড়িয়ে পড়েছে চারিদিকে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্বে থাকা এসআই বাতেন বলেন, বিশ্বরোড়ের কাজের দায়িত্বে থাকা লোকজন গোলচত্বরের কাজ শেষ না করে ডিভাইডারগুলো খুলে দেওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। তারা যদি কাজ শেষ করে ডিভাইডারের বাঁশ খুলত তাহলে সমস্যা হতো না। সকাল থেকে আমরা যানজট নিরসনে চেষ্টা করছি। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

কাজের কথা বলে কিশোরীকে আটকে নিপীড়ন, যে কারণে মামলা করবেন না বাবা-মা

কাজের কথা বলে কিশোরীকে আটকে নিপীড়ন, যে কারণে মামলা করবেন না বাবা-মা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম