Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত। ছবি: যুগান্তর

Advertisement

ঈশ্বরদীতে এক ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতের পর গুলিও ছোড়া হয় বলে দাবি করেন আহত মহির মন্ডল।

মহির মন্ডল সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাড়ইমারী এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে। অভিযুক্ত যুবক মো. রিপন সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার বাসিন্দা।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত মহির মন্ডল জানান, সকালে ইউপি সদস্য আক্তারুল ইসলামকে সঙ্গে নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চাল পরিদর্শনে পাঠশালা মোড় এলাকায় যান তিনি। সেখানে আগে থেকেই অবস্থান করা রিপন তার ওপর হামলা করেন।

তিনি জানান, রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। পরে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

হামলার সময় রিপন তাকে এবং সলিমপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য স্বপন হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন মহির মন্ডল। 

ওসি আশাদুর রহমান জানান, আহত মহির মন্ডল ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সলিমপুর ইউনিয়ন পরিষদে একটি গ্রাম্য সালিশ চলাকালে মহির মন্ডলসহ এক গ্রামপুলিশের ওপর কয়েকজন যুবক হামলা করেছিলেন। সে সময় রিপনও হামলায় জড়িত ছিল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম