Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তল্লাশির নামে পর্যটক হয়রানি, চার হাইওয়ে পুলিশ বরখাস্ত

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

তল্লাশির নামে পর্যটক হয়রানি, চার হাইওয়ে পুলিশ বরখাস্ত

ফাইল ছবি

Advertisement

সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক দাপ্তরিক আদেশে তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ওই চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

বৃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে সিলেট রিজিওনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। 

দীপক জ্যোতি খীসা জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটককে বাস থামিয়ে হেনস্থা ও অন্যায্য জিজ্ঞাসাবাদের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুলিশ সুপার আরও বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর আইনগত অধিকার পুলিশের রয়েছে। কিন্তু তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় বা অযথা কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা অপরাধ। সীমান্তঘেঁষা সিলেটে চোরাচালান ঠেকাতে পুলিশের তৎপরতা বাড়লেও সাধারণ পর্যটকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম