Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর ও ধামরাই প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

Advertisement

ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অটোচালক রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকসসংলগ্ন কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আখি বেগম (৩০), মো. জাকারিয়া (১২) ও অটোচালক জুয়েল।  

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান রাত ৮টার দিকে যুগান্তরকে জানান, নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে অটোরিকশার সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, আখি বেগমের সন্তান হচ্ছিল না। এ কারণে তারা স্বামী-স্ত্রী, বাবা ও ভাগ্নেসহ পীরের দরবারে যাচ্ছিলেন।

নিহত আখি বেগমের বাবা আহত আবুল হোসেন জানান, তিনি তার মেয়ের জামাই সেলিম আহমেদসহ একই পরিবারের পাঁচজন অটোতে করে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ও তার জামাই বেঁচে গেলেও তিনজন নিহত হন। মেয়ের সন্তান না হওয়ায় পীরের দরবারে যাওয়ার কথাও ছিল বলে জানান তিনি।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় জড়িত পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. রোকনুজ্জামান জানান, গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

৩০ বছর পর প্রথমবার বেদে পল্লীতে ডিসি ফরিদা

৩০ বছর পর প্রথমবার বেদে পল্লীতে ডিসি ফরিদা

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

প্রেমিকের সঙ্গে পালানো তরুণীর লাশ উদ্ধার

প্রেমিকের সঙ্গে পালানো তরুণীর লাশ উদ্ধার

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম