Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াতের লংমার্চে রাকসু ভিপি, অন্যরা বলছেন ‘সুবিধাবাদী’

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

জামায়াতের লংমার্চে রাকসু ভিপি, অন্যরা বলছেন ‘সুবিধাবাদী’

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তার এ অংশগ্রহণকে ‘আদর্শিক বিচ্যুতি’ ও ‘রাজনৈতিক সুবিধাবাদী’ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থি ছাত্রসংগঠনের নেতারা। তবে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলছেন, চলমান জাতীয় সংকটে জনগণের পাশে থাকার অংশ হিসেবেই ছাত্র সমাজের পক্ষ থেকে তিনি লংমার্চে যোগ দিয়েছেন।

শনিবার সাত দফা দাবিতে আয়োজিত লংমার্চে যোগ দেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। পরে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে বক্তব্য দেন।

রাকসুর ভিপির লংমার্চে অংশ নেওয়ার বিষয়ে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘ওরাই একসময় লেজুড়বৃত্তিমুক্ত ক্যাম্পাসের কথা বলে রাকসুর ভোট ম্যানুপুলেট করেছিল। এখন ওরাই মানুষের সঙ্গে সম্পর্কহীন একটা দলীয় আনন্দ সফরে অংশ নিচ্ছে। তিনি বলেন, প্রত্যাশা পূরণে ব্যর্থতায় রাকসুর ভাবমূর্তি এখন তলানিতে। শিক্ষার্থীরা নিজেদের টাকায় জামায়াতের রাজনীতি হতে দেখা ছাড়া কিছুই পায়নি। আমরা শিক্ষার্থীদের কাছে ওই নির্বাচিত সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আহ্বান জানাই।

ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার বলেন, ‘রাকসুর ভিপি পদের একটি ঐতিহাসিক ও অসাম্প্রদায়িক মর্যাদা রয়েছে। তিনি ক্যাম্পাসের সার্বজনীন ও প্রগতিশীল ম্যান্ডেটের প্রতিনিধি। জনদুর্ভোগ নিরসনের অজুহাতে ইতিহাস-স্বীকৃত প্রতিক্রিয়াশীল ও ডানপন্থি জোটের লং মার্চে তার যোগ দেওয়াকে আমরা আদর্শিক বিচ্যুতি ও রাজনৈতিক সুবিধাবাদ মনে করি।’

অন্যদিকে জাতীয় সংকটগুলোতে জনগণের সঙ্গে থাকা জরুরি বলে মনে করছেন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, ‘যে দাবিগুলোকে কেন্দ্র করে লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে সেই দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়েই লংমার্চে অংশগ্রহণ করছি। একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে জাতীয় সংকটগুলোতে জনগণের সঙ্গে থাকা জরুরি বলে মনে করি। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের  গড়িমসি এবং বিভিন্ন সংকট সমাধানে সরকারের ব্যর্থতার অবশ্যই প্রতিবাদ করা দরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

যুগান্তরে সংবাদ প্রকাশ রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম