Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

Advertisement

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

মোজাম্মেল হোসেন ফাহাদ। ফাইল ছবি

Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ১০ দিন আগে অপ্রতিমের বাবার মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানে বিনা বেতনে কাজ নিয়েছিলেন।

এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে তিনি এ তথ্য জানান।

ফাহাদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর (মেম্বার বাড়ি) এলাকার বাসিন্দা। তার বাবা মমিন হোসেন এবং মা জুলি আক্তার। তিনি সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন এলাকার বাসিন্দা।

জানা গেছে, অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মোবাইল ফোনের যন্ত্রাংশের ব্যবসা করেন। ওই দোকানেই ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন আগে বিনা বেতনে কাজ শুরু করেছিলেন।

অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ফাহাদকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং দোকানে কাজ নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো প্রকাশ করা হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম