Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সপরিবারে পুড়িয়ে মারার হুমকি

Advertisement

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সপরিবারে পুড়িয়ে মারার হুমকি

নাজিরপুর থানা

Advertisement

পিরোজপুরের নাজিরপুরে কিশোর কুমার হালদার নামে এক প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে না দিলে সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ওই স্কুলশিক্ষক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগী কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি ও উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ওই শিক্ষককে গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদার টাকা আগামী শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) মধ্যে পরিশোধ না করলে সপরিবারে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী ওই স্কুলশিক্ষক বলেন, তাকে প্রথম ফোন করে বলা হয়, আমরা পুড়িয়ে মারার জন্য নাজিরপুর থেকে তুমিসহ (শিক্ষক) তোমার পরিবারকে সিলেক্ট করেছি। আর এ থেকে রক্ষা পেতে তোমাকে আগামী শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। ওই দিনের মধ্যে তা পরিশোধ না করলে সপরিবারে পুড়িয়ে মারা হবে।

ওই শিক্ষক বলেন, ওই হুমকির পর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তার একমাত্র কন্যা সুপ্তি হালদার মিকিকে (৯) নিয়ে রাতে অন্যের বাড়িতে রাত কাটিয়েছি। এর আগে গত বছর তার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায় ঘাতকরা।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ফোন করে ওই প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।  না দিলে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া  হয়েছে। এ ঘটনায়  একটি জিডি করা হয়েছে। হুমকিদাতার সন্ধান করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

পৌর কার্যালয়ে ১০ পদে নিয়োগ

পৌর কার্যালয়ে ১০ পদে নিয়োগ

ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪

ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪

ফ্যাসিবাদের আমলে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে

গণপূর্ত প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের আমলে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে

এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত— তা চলবে না

গণপূর্ত প্রতিমন্ত্রী এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত— তা চলবে না

এক আঙিনায় ১৬০ প্রতিমা, দক্ষিণাঞ্চলের বড় পূজার আয়োজন মঠবাড়িয়ায়

এক আঙিনায় ১৬০ প্রতিমা, দক্ষিণাঞ্চলের বড় পূজার আয়োজন মঠবাড়িয়ায়

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম