Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণপূর্ত প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদের আমলে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে

Advertisement

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

ফ্যাসিবাদের আমলে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে

Advertisement

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির ধারা থেকে বেরিয়ে এসে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সমাজে কোনো দুর্নীতি স্থান পাবে না। আপনারা সবাই দায়িত্বশীল ও সৎ হলে কোনো অসাধু চক্র দুর্নীতি করতে সাহস পাবে না। সমাজ ও প্রশাসনিক ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী ভাণ্ডারিয়া এলাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য একটাই দৃশ্যমান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ কাজে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাসহ সব দায়িত্বশীল নাগরিকের সহযোগিতা কাম্য।

এছাড়াও তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মোটরসাইকেল চলাচলে হেলমেট ও বৈধ কাগজপত্র নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা জোরদার করা, কোচিং ও শিক্ষা ব্যবস্থার সার্বিক তদারকি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, থানার ওসি দেওয়ান জগলুল হাসানসহ সরকারি দপ্তরসমূহের প্রধান কর্মকর্তারা।

সভা শেষে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

পৌর কার্যালয়ে ১০ পদে নিয়োগ

পৌর কার্যালয়ে ১০ পদে নিয়োগ

ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪

ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪

শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সপরিবারে পুড়িয়ে মারার হুমকি

শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, সপরিবারে পুড়িয়ে মারার হুমকি

এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত— তা চলবে না

গণপূর্ত প্রতিমন্ত্রী এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত— তা চলবে না

এক আঙিনায় ১৬০ প্রতিমা, দক্ষিণাঞ্চলের বড় পূজার আয়োজন মঠবাড়িয়ায়

এক আঙিনায় ১৬০ প্রতিমা, দক্ষিণাঞ্চলের বড় পূজার আয়োজন মঠবাড়িয়ায়

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম