Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

Advertisement

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

Advertisement

নোয়াখালীর সুবর্ণচরে সরকারি বরাদ্দে নির্মিত একটি পাবলিক টয়লেট ভেঙে অবৈধভাবে স্থাপন করা বিএনপি কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উপস্থিতিতে এক অভিযানে স্থাপনাটি দখলমুক্ত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দীঘি বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট একটি শৌচাগার নির্মাণ করা হয়। সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী সরকারি শৌচাগারটি ভেঙে সেখানে দলীয় কার্যালয় হিসেবে দুটি ঘর তৈরি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সংবাদের সত্যতা পেয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এমপির উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা অবৈধ স্থাপনাটি ভেঙে জায়গাটি পুনরায় দখলমুক্ত করেন।

এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, সরকারি বা জনস্বার্থের জায়গা দখল করার সুযোগ কারো নেই। দলীয় পরিচয় অপব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

দখলমুক্ত স্থানে পুনরায় জনসাধারণের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম