Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ধলই ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দীনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম ও ট্রাফিক) মো. রাসেল।

পুলিশ জানায়, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুতের তথ্য পায় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। 

জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন পুলিশকে জানিয়েছেন, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। 

এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম