Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কসবায় শিক্ষিকাকে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

কসবায় শিক্ষিকাকে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউনিয়নের মর্ডান হাই স্কুলের সহকারী শিক্ষিকা নুসরাত জাহানকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন জিন্নাহ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা।

গতকাল (সোমবার) বিদ্যালয় ছুটির পর নিজ গ্রাম কুলাবাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে নুসরাত জাহানকে একটি সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় ছাত্রছাত্রী ও এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করেন। একপর্যায়ে তাদের বাধার মুখে নুসরাত জাহানকে ছেড়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সোমবার রাতে নুসরাত জাহান কসবা থানায় লিখিত অভিযোগ করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেফতার করতে পারেনি।

নুসরাত জাহান বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় ছেলেটি তার সঙ্গে কথা বলতে চেয়েছিল। কথা না বলায় তার সঙ্গে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রতিরোধের কারণে তিনি রক্ষা পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হচ্ছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম