Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

বন্দরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অপরাধে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন (৪৫) বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।

তাকে আদালত আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বলেও জানান পুলিশ পরিদর্শক সামাদ।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টায় নিজ বাসায় ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী ওই শিশু। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা।

পরে ২০২৩ সালের ১২ মার্চ থানা পুলিশ মামলাটির তদন্ত শেষে মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম