Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়েছেন শাহরিয়ার মাহমুদ। তিনি টঙ্গীর বিশ্ব ইজতেমায় ২০২৪ সালে সংঘটিত হত্যা ও সন্ত্রাসী হামলা মামলাসহ দুটি মামলার আসামি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়।

তথ্যমতে, ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কয়েকদফা রক্তক্ষয়ী সংঘর্ষে চার মুসল্লি নিহত ও কয়েক শত মানুষ আহত হয়। এই ঘটনায় বিবদমান দু'পক্ষ একাধিক মামলা করে। এসব মামলার মধ্যে টঙ্গী পশ্চিম থানায় হত্যাচেষ্টা, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ। তার পিতার নাম উকিল মনশাদ উল্লাহ। ঠিকানা ঢাকার মিরপুরের ১২নম্বর সেকশনের বি ব্লকের আট নম্বর লাইনের সাত নম্বর বাড়ি। আবার শহারিয়ার মাহমুদ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একটি হত্যা মামলায় ২৫ নম্বর আসামি। মামলাটি গাজীপুর পিবিআইয়ে তদন্তাধীন।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে বলেন, শহারিয়ার মাহমুদ আমার থানার মামলা নম্বর ০৬(০৯)২৪ এর তিন নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন আছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গাজীপুরের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে। এই মামলায় শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ যাদের মধ্যে কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ-সদস্যের (এমপি) জামাতা মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

আরও পড়ুন

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম