চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
Advertisement
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম
চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

