Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সে বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে যায়। এ সময় কাশেম তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর অসুস্থতার কারণে কিশোরী স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিল না। পরদিন সে প্রতিবেশী এক নারীকে বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানির পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। ‘ঘটনা প্রকাশ পেলে মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে’—এমন ভয় দেখিয়ে পরিবারটিকে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেওয়া হয়। এমনকি অভিযুক্ত কাশেমের স্ত্রীও পরিবারটিকে নানা হুমকি-ধমকি দেন এবং ধামাচাপা দিতে কিশোরীকে তার স্বামীর সঙ্গেই বিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ পরিবারের। এসব কারণে কিশোরীর বাবা প্রথমে থানায় যেতে সাহস পাচ্ছিলেন না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে এর আগেও এলাকার নারীদের উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগ রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত অসচ্ছল। কিশোরীর বাবা ঝালমুড়ি বিক্রি করে এবং মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালান।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীরা এলাকায় উপস্থিত হলে কিশোরী তাদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিষয়টি দ্রুত দুর্গাপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাশেমকে গ্রেফতার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিখিত এজাহার নেওয়া হয়েছে এবং অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের পড়ান নায়লা

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের পড়ান নায়লা

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম