Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

Advertisement

ধর্মীয় বক্তা মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ওয়াজ মাহফিলের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) ভোররাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নুরুজ্জামান (৩১)। তিনি ওই প্রতারক চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার পূর্বধলা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। পরে পূর্বধলা থানা-পুলিশ কটিয়াদী মডেল থানা-পুলিশের সহায়তায় দক্ষিণ লোহাজুরী গ্রামে নুরুজ্জামানের আত্মীয় কাউসারের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতারের পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুজ্জামান ও তার সহযোগীরা প্রায় দুই বছর ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন। তারা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভুয়া ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতেন। এরপর ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামের একটি ফেসবুক আইডি থেকে নিজেকে মাদানীর শ্যালিকা পরিচয় দিয়ে মাহফিল আয়োজকদের সঙ্গে যোগাযোগ জুড়ে দিতেন।

একপর্যায়ে মাহফিলের তারিখ নির্ধারণ ও বক্তার উপস্থিতি নিশ্চিত করার নামে আয়োজকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তা আত্মসাৎ করতেন।

এ ঘটনায় ভুক্তভোগী মাওলানা রফিকুল ইসলাম মাদানী বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। তিনি পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা মোট কত টাকা হাতিয়ে নিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম