Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় জালে আটক অবস্থায় স্থানীয়রা অজগরটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বারৈয়াঢালা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন।

এদিকে বিশাল আকৃতির অজগরটি উদ্ধারের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।

বারৈয়াঢালা বিট কর্মকর্তা মৌংগী মারমা জানান, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করি। সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১২ ফুট। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

বন বিভাগ জানিয়েছে- পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও পানির প্রবল স্রোতের কারণে পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বন্যপ্রাণী খাবার সংগ্রহ ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। এ ধরনের বন্যপ্রাণী দেখতে পেলে উত্তেজিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাওয়ারকার অপারেটরকে মারধরের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

পাওয়ারকার অপারেটরকে মারধরের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম