Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস (বিএম কনটেইনার ডিপো সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জায়েদ জানান, সকালে তিনিসহ কয়েকজন বিএম কনটেইনার ডিপো এলাকায় চট্টগ্রামমুখী রেললাইনের পাশে বসে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রেনের ছাদে ওই কিশোরকে হাঁটতে দেখা যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করেন।

কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার পিপুল চাকমা বলেন, উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

পাওয়ারকার অপারেটরকে মারধরের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

পাওয়ারকার অপারেটরকে মারধরের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম