Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

Advertisement

পকেট খরচের টাকা জোগাড় করতে চার মাসের আপন ভাগ্নেকে বিক্রি করে দেওয়ার অভিযোগে জিয়ারুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা-পুলিশ। পরে পুলিশ বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে গ্রেফতার জিয়াউর রহমানকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকার মনোয়ার ইসলামের ছেলে।

বিক্রি হওয়া চার মাসের শিশুর নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার নেমতারা গ্রামের আল আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির সন্তান।

পুলিশ জানায়, সম্প্রতি চার মাসের সন্তানকে নিয়ে বাবার বাড়ি পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ায় আসেন মনিরা বেগম। গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে শিশুটির মামা জিয়ারুল ইসলাম গোপনে ঘুমন্ত শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এবং মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে বিছানায় না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ জানান শিশুটির বাবা-মা।

অভিযোগের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হওয়া স্থান থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল স্বীকার করেছে, নিজের পকেট খরচের টাকা জোগাড় করতে শিশুটিকে ৬০ হাজার টাকায় এক চক্রের কাছে বিক্রি করেছিল সে। তবে বিক্রির পুরো টাকা সে হাতে পায়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা আল আমিন ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম