Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে রবীন্দ্রসংগীত গেয়ে রবীন্দ্র গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদ

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

সিলেটে রবীন্দ্রসংগীত গেয়ে রবীন্দ্র গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদ

Advertisement

ঢাকার শিল্পকলা একাডেমির দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনার প্রতিবাদে সিলেটে গান ও ছবিতে প্রতিবাদ জানিয়েছেন শিল্পীরা।

ঢাকার এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘দৃপ্ত কণ্ঠে রবীন্দ্রসংগীত’ শীর্ষক প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ সিলেট জেলা শাখা।

কর্মসূচিতে শিল্পীরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এবং ক্যানভাসে রবীন্দ্রনাথের প্রতিকৃতি এঁকে অভিনব প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এমন অবমাননাকর ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অনন্য প্রতীক। তার সাহিত্য ও সৃষ্টি বাঙালি মনন, মানবিকতা এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রধান ভিত্তি। তার প্রতি যে কোনো ধরনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, যে কোনো ধরনের সাংস্কৃতিক অবমাননা, মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় সংস্কৃতিকর্মীদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন- বিশিষ্ট শিল্পী রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী, মধু রায়সহ অন্য শিল্পীরা। তাদের কণ্ঠে সমবেত রবীন্দ্রসংগীত সাংস্কৃতিক মর্যাদা রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদের রূপ নেয়।

প্রতিবাদী এ কর্মসূচিতে রজত চৌধুরীর সভাপতিত্বে ও মলয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন- সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, কথাকলি সিলেটের সভাপতি নিলাঞ্জন দাস টুকু, সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের সভাপতি নাজিকুল ইসলাম রানা, বাসদ সিলেট জেলার সদস্যসচিব প্রণব জ্যোতি পাল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় প্রাণ গেল সিসিক কর্মচারীর

সালিশ থেকে ফেরার পথে কেটে নেওয়া হলো হাতের কব্জি

সালিশ থেকে ফেরার পথে কেটে নেওয়া হলো হাতের কব্জি

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থীর

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থীর

আরও পড়ুন

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম