Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গাইলে বাস-পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

টাঙ্গাইলে বাস-পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Advertisement

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের দুই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

আরও পড়ুন

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সভায় বিমানমন্ত্রী বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম