Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাজেক পর্যটন কেন্দ্র ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার আলটিমেটাম

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

সাজেক পর্যটন কেন্দ্র ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার আলটিমেটাম

সাজেক পর্যটন কেন্দ্র ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার আলটিমেটাম

Advertisement

সাজেক পর্যটন কেন্দ্র ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের সরকারি কলেজ গেটের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।

পরে শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। অক্টোবর থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে দফায় দফায় অবরোধের কারণে বিপাকে পড়েছেন সাজেকে বেড়াতে আসা পর্যটকরা। সাজেক বন্ধ হওয়ার কারণে বেকার হয়েছেন হোটেল-রিসোর্ট কর্মচারী, পরিবহণ শ্রমিকসহ খাতসংশ্লিষ্টরা।

যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি। পর্যটন বন্ধ হলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন। কয়েক দিন পরপর এমন অবরোধ কর্মসূচির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত সাজেক পর্যটন কেন্দ্র খুলে দিতে হবে। কালকেও আমরা একই দাবিতে বিক্ষোভ করব।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইটাব)-এর সদস্য উজ্জ্বল দে বলেন, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের মতো নামসর্বস্ব একটা প্রতিষ্ঠান একটি প্রেস রিলিজ দিয়ে অবরোধের ডাক দিয়ে দিচ্ছে। দুই আঞ্চলিক সংগঠনের বিরোধের জেরে আমরা ব্যবসায়ীরা বলি হচ্ছি। কয়েক দিন পরপর আন্দোলন কর্মসূচির কারণে আমরা যারা পর্যটনে বিনিয়োগ করেছি, তারা লোকসানের মুখে পড়ছি। আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের কারণে পর্যটকরা আতঙ্কের মধ্যে আছেন। দেশের দ্বিতীয় জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক অবিলম্বে খুলে দিতে হবে। দ্রুত অবরোধ প্রত্যাহার না আরও বড় আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এ সময় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, পরিবহণ শ্রমিক নেতা মো. মাসুম প্রমুখ।

উল্লেখ্য, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-সমর্থিত দুই সংগঠনের তিন দফা দাবিতে শুক্রবার সাজেকে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। তবে অবরোধের দ্বিতীয় দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে কাউকে অবরোধের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। এর আগে অবরোধের সমর্থনে উজোবাজারে অবস্থান নিয়ে সড়ক ব্যারিকেড দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে। পর্যটকদের নিরাপদে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি শহরে পৌঁছে দেন।

জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে ২২ অক্টোবর থেকে সড়ক অবরোধ পালন করছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকের অস্থিরতা নিয়ে রাঙামাটির পুলিশ সুপারের বার্তা

সাজেকের অস্থিরতা নিয়ে রাঙামাটির পুলিশ সুপারের বার্তা

সাজেকে হামলার প্রতিবাদে ২ জেলায় সড়ক অবরোধের ডাক

সাজেকে হামলার প্রতিবাদে ২ জেলায় সড়ক অবরোধের ডাক

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

আরও পড়ুন

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম