Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

Advertisement

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কেলাংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। সমাবেশে নতুন সদস্যদের সংগঠনে যোগদান এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে মাওলানা আব্দুস শহীদকে সভাপতি ও মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কেলাং স্টেট শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব কেলাংয়ে এ সমাবেশ ও দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল। সভায় মালয়েশিয়ায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসার।

এছাড়া স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির মাধ্যমে কেলাং অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। সফর শেষে ২৬ অক্টোবর রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া

সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া

আরও পড়ুন

স্ত্রী অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

স্ত্রী অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন বিএনপি নেতারা

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন বিএনপি নেতারা

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম