Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মো. মুসা মিয়া ওরফে মুসা হুজুর নামে এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মো. মুসা মিয়া ওরফে মুসা হুজুর নামে এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুসা মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়ার একটি মসজিদ-সংলগ্ন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুসা হুজুর ওই মসজিদ ও মাদ্রাসার ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। পড়া শেষে অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার পর এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতে ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

আরও পড়ুন

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম