Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

বরফে ঢাকা শুভ্র পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়তেই কখনো লাল, কখনো কমলা, আবার কখনো ধূসর রঙে বদলে যাচ্ছে এর রূপ।

Advertisement

শরতের শেষভাগে শীতের আগমনী বার্তা নিয়ে পঞ্চগড়ের নীলাকাশে উঁকি দিচ্ছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বরফে ঢাকা শুভ্র পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়তেই কখনো লাল, কখনো কমলা, আবার কখনো ধূসর রঙে বদলে যাচ্ছে এর রূপ। স্বচ্ছ আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। পাহাড়টি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসছেন তেঁতুলিয়ায়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। তেঁতুলিয়ার মহানন্দা নদীর ওপারে বরফে ঢাকা পাহাড়ের সারি আর পিরামিডের মতো চূড়া যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবি। তবে মেঘ ও কুয়াশার কারণে সব সময় দেখা মেলে না এই শুভ্র পর্বতশৃঙ্গের। আকাশ পরিষ্কার থাকলে ভোরের আলোয় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে ওঠে পাহাড়টি। কিছুক্ষণ পর আবার হারিয়ে যায় মেঘের আড়ালে।

এদিকে পঞ্চগড়ে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। গত দুই দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের ভাষ্য, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। তখন এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শীতের আমেজ, ভোরের কুয়াশা আর শিশিরভেজা প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে। 

তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকা, মহানন্দা, করতোয়া, ডাহুক ও ভেরসা নদীর তীরসহ বিভিন্ন গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যায়। তবে পাহাড়টি দেখতে ভাগ্যের সহায়তাও প্রয়োজন বলে মনে করেন অনেক পর্যটক। আকাশ মেঘমুক্ত না থাকলে দীর্ঘ অপেক্ষার পরও দেখা নাও মিলতে পারে এই পর্বতশৃঙ্গের।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জানান, প্রতিবছর তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। পর্যটকদের সুবিধার জন্য তেঁতুলিয়া উপজেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে পিকনিক কর্নার নতুন করে সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। পাশাপাশি মহানন্দা নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

লাউয়ের দাম সর্বোচ্চ ২ টাকা

লাউয়ের দাম সর্বোচ্চ ২ টাকা

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

আরও পড়ুন

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম