Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম

তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

ফাইল ছবি

Advertisement

হিমালয়ের কোলঘেঁষা উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে শীতের আমেজ। সারা দিন রোদের মিষ্টি হাসিতে দিনটি উষ্ণ থাকলেও সূর্য ডুবতেই হাওয়া বদলে যাচ্ছে। চারপাশ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়, আর সেই সঙ্গে রাতের নিরবতা চিরে বইছে হিমেল হাওয়া। প্রকৃতি যেন জানান দিচ্ছে— শীত একদম দুয়ারে কড়া নাড়ছে! মাত্র এক দিনের ব্যবধানেই জেলার তাপমাত্রা কমে গেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালের ঘন কুয়াশায় আচ্ছন্ন বাতাসে তখন জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এদিকে, সোমবার (২৬ অক্টোবর) বিকাল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে

আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

ঢাকায় গরম বাড়তে পারে

ঢাকায় গরম বাড়তে পারে

শীত আসার আগেই ঠোঁট ফাটছে? ঘরোয়া সমাধান জানুন

শীত আসার আগেই ঠোঁট ফাটছে? ঘরোয়া সমাধান জানুন

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

আরও পড়ুন

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

ডাক্তারদের অবহেলায় যেন কোনো রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

ডাক্তারদের অবহেলায় যেন কোনো রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

চকরিয়ায় অন্তত ৫ মিনিট ট্রেনের যাত্রাবিরতি চান ৮ উপজেলার বাসিন্দারা

চকরিয়ায় অন্তত ৫ মিনিট ট্রেনের যাত্রাবিরতি চান ৮ উপজেলার বাসিন্দারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম