Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Advertisement

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Advertisement

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই এলাকার আবুল কাশেম নামে একজনকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরেরগাঁও গ্রামের প্রথম পক্ষের আলমগীর (২৫), পিতা আরব আলী এবং দ্বিতীয় পক্ষের কাশেম (৫৫), বাবুল (৫০), লেবলু (৩০), পিতা আছির উল্লাহ গংদের জমি পাশাপাশি অবস্থিত। গত সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় আলমগীর প্রতিপক্ষের বাড়ির নিকটবর্তী বোরো জমিতে গেলে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দ্বিতীয় পক্ষ আলমগীরকে মারপিট করে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে পীরেরগাঁও এলাকার হামিদের বাড়ির সামনের বোরো জমিতে উভয়পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে মতিউর রহমান ঘাড়ের নিচে এবং বুকের ডান ও বাম পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে আহত মজিব (৩৮), পিতা ইস্কান্দার গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়পক্ষের অন্য আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম