Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতছড়ি উদ্যানে নিয়ে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

সাতছড়ি উদ্যানে নিয়ে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন

Advertisement

স্বর্ণালংকার কেনার কথা বলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে তার জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান জামাতা অলিউর রহমান অলি। এরপর থেকে নিখোঁজ ছিলেন জাহানারা বেগম। পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকেন। তিন দিন পর ১ জুন সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে একটি বেতবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মো. মিজানুর রহমান লাশটি তার মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে অলিউর রহমান অলি ওরফে অলির বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বিচারক বুধবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গুলজার আহমেদ খান বলেন, মামলাটি ছিল একটি ক্লুলেস বা সূত্রহীন হত্যাকাণ্ড। তবে আসামির মাধ্যমে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যাওয়া, তার স্বেচ্ছায় দেওয়া স্বীকারোক্তি, দুজনের একসঙ্গে অবস্থানের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং বিচার চলাকালে ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম