Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসির পর এইচএসসিতেও গোপালপুরের যমজ ভাইয়ের জিপিএ-৫ জয়

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

এসএসসির পর এইচএসসিতেও গোপালপুরের যমজ ভাইয়ের জিপিএ-৫ জয়

ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল

Advertisement

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

তারা দুজনই ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

দুই ভাইয়ের বাবা মো. মতিয়ার রহমান একটি এনজিওর প্রতিনিধি এবং মা তাহমিনা আকতার শিক্ষকতা করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী তমাল ও হিমেল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। পিএসসি পরীক্ষায় তারা বৃত্তি লাভ করে। এছাড়া স্থানীয় কিন্ডারগার্টেন সমিতি ও বিভিন্ন ফাউন্ডেশনের একাধিক বৃত্তি অর্জন করে তারা।

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই ভাই। ২০২৫ সালে জাতীয় পর্যায়ে দুজনই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে।

ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় তমাল ও হিমেল। এ সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে তারা।

সন্তানদের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তাদের বাবা-মা। ভবিষ্যতেও ভালো ফলাফল ও স্বপ্নপূরণের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে দুই ভাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে স্বপ্নের মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে স্বপ্নের মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি

পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি

নাটোরে ১৮ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, অধ্যক্ষদের তলব

নাটোরে ১৮ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, অধ্যক্ষদের তলব

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

দুই মাথা, চার হাত-পা নিয়ে জোড়া শিশুর জন্ম

দুই মাথা, চার হাত-পা নিয়ে জোড়া শিশুর জন্ম

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম