Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই মাথা, চার হাত-পা নিয়ে জোড়া শিশুর জন্ম

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

দুই মাথা, চার হাত-পা নিয়ে জোড়া শিশুর জন্ম

Advertisement

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা এবং একটি পেটবিশিষ্ট এক শিশুর (জোড়া শিশু) জন্ম হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে পৌর শহরের কাজীবাড়ী এলাকার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবজাতকটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামের সাগর ও নুপুর দম্পতির সন্তান। এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসবের জন্য নুপুরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর শিশুটির অস্বাভাবিক শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালটিতে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে নবজাতকটি একনজর দেখতে হাসপাতালে ছুটে যান।

শিশুটির অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. নাদিম হোসেন বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের জন্মকে ‘কনজয়েন্ট টুইনস’ বলা হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো অবস্থায় দুই মাথা, চার হাত ও চার পা-যুক্ত শিশুর জন্ম হয়। দুই শিশুর মধ্যে একজনের পুরুষাঙ্গ থাকলেও অন্যজনের তা নেই। বর্তমানে মা ও নবজাতক ভালো আছে। তবে উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে স্বপ্নের মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে স্বপ্নের মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

এসএসসির পর এইচএসসিতেও গোপালপুরের যমজ ভাইয়ের জিপিএ-৫ জয়

এসএসসির পর এইচএসসিতেও গোপালপুরের যমজ ভাইয়ের জিপিএ-৫ জয়

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী যে প্রতিশ্রুতি দিলেন

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

এইচএসসির ফলাফল মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম