Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

Advertisement

নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হোসিয়ারি শ্রমিক রাসেলকে (১৭) হত্যা করা হয়। এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সাক্ষ্য দিয়েছেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান ও প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষীদের মতে রাসেলকে শামীম ওসমানই তার দলবল নিয়ে গুলি করে হত্যা করেছেন। এ মামলার রায়ে নিহত রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবি করেছেন।

সাক্ষী গ্রহণের সময় আদালতে মামলার ৭ জন আসামি উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন শামীম ওসমানসহ ২৭ জন। পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।

আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আদালতে দেওয়া সাক্ষ্যে মামলার এজাহারনামীয় আসামিদের রাসেল হত্যায় কোনো সম্পৃক্ততা নেই বলেই প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে জেরায় বাদী বলেছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর দিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হন হোসিয়ারি শ্রমিক রাসেল। এরপর ২২ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাসেলের বাবা পিন্টু রহমান। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে। রাসেল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটে হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

আরও পড়ুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

শীলার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

শীলার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

সাজেকে টানা অবরোধে জনজীবন বিপর্যস্ত

সাজেকে টানা অবরোধে জনজীবন বিপর্যস্ত

ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, পির-আউলিয়ার নাম ভাঙিয়ে ঝাড়ফুঁক

ঘরের মেঝেতে ‘অলৌকিক কবর’, পির-আউলিয়ার নাম ভাঙিয়ে ঝাড়ফুঁক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম