Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

ছবি: যুগান্তর

Advertisement

৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে টানা এক সপ্তাহ বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুর মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ীসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাকসহ আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ বা অন্য কোনো ঘটনা ঘটেনি। সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন এই অঞ্চলের শ্রমিকরা।

এদিকে পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্ট বিভিন্ন শিল্প এলাকায় টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই। প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ফ্যাসিস্টদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত থাকার আহ্বান হাসান সরকারের

ফ্যাসিস্টদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত থাকার আহ্বান হাসান সরকারের

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

আরও পড়ুন

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম