Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

Advertisement

ভোলার দৌলতখান উপজেলায় শত বছরের পুরোনো সরকারি রাস্তা দখল করে গাছ রোপণ করার অভিযোগ ওঠে মহিলা দল নেত্রীর বিরুদ্ধে। এ নিয়ে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর মুক্ত করা হয়েছে রাস্তাটি।

রাস্তা থেকে রোপণ করা গাছ সরিয়ে দিয়ে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা বিএনপির উদ্যোগে রাস্তা থেকে গাছগুলো সরানোর কাজ শুরু হয়।

এর আগে গত ৮ নভেম্বর ‘দৈনিক যুগান্তর’-এর অনলাইন ও পরবর্তীতে প্রিন্টে এ সংক্রান্ত সংবাদ গুরুত্বসহকারে প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি উপজেলা বিএনপির নজরে আসে।

জানা যায়, উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শনিরকান্দি এলাকায় শত বছরের পুরোনো সরকারি রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ ওঠে স্থানীয় মহিলা দলের সভাপতি জাহানারা বেগমের বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে প্রায় ৩৫টি পরিবারের সদস্যদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

রাস্তা থেকে গাছ সরিয়ে চলাচলের উপযোগী করে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের বিষয়টি আমাদের নজরে আসে। জনসাধারণের চলাচলের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আজ রাস্তা থেকে গাছগুলো সরিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, চরখলিফা ইউনিয়ন বিএনপির সভাপতি পান্নু মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা উল্টে কলেজছাত্রী নিহত

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা উল্টে কলেজছাত্রী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম