Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচনি পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রীকে কোপাল যুবক

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

নির্বাচনি পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রীকে কোপাল যুবক

নির্বাচনি পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রীকে কোপাল যুবক

Advertisement

কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক যুবক। সোমবার দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্বাচনি পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিল জাকিয়া। তার বাসার সামনে ওতপেতে ছিল বখাটে ইমন। জাকিয়া বাসার গেটে পৌঁছামাত্রই ইমন তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

স্কুলছাত্রীর পরিবারের দাবি, ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই কোচিংয়ে পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে ইমন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীকে গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ জোরালোভাবে কাজ শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

আরও পড়ুন

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম