কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশে দিল এলাকাবাসী
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল, টায়ার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।
স্থানীয়রা জানায়, রাত ৯ টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এ সময় তারা শ্লোগান দিলেই এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগের কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে টায়ার, পেট্রোল উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।

