Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন গ্রেফতার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন গ্রেফতার

Advertisement

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তারা হলেন— রাঙামাটি জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব, নাজমুল সাকিব রাফি, রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার সবাইকে আদালতে চালান দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণ, আটক ২

সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণ, আটক ২

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন গ্রেফতার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম