Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

Advertisement

নওগাঁর রাণীনগর উপজেলায় পল্লী বিদ্যুতের আওতাধীন একটি এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রতন হোসেন (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের আওতাধীন আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

মৃত লাইনম্যান মো. রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান। তিনি বলেন, রাণীনগর পল্লী বিদ্যুতের আওতাধীন আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার বিকাল থেকেই রাণীনগর জোনাল অফিসের একটি দল লাইন মেরামত কাজ করছিলেন। রাত ৮টার দিকে মেরামত কাজের সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন লাইনম্যান মো. রতন হোসেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণ, আটক ২

সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণ, আটক ২

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন গ্রেফতার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম