Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

Advertisement

মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। কিন্তু বেড়াতে যাওয়ার পথেই ফ্লাইওভারে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় প্রাণ হারান একই পরিবারের তিনজন। মুহূর্তেই শেষ হয়ে যায় একটি পরিবার।

বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তার স্ত্রী শিশু আক্তার এবং তাদের আট বছর বয়সি ছেলে আরাফাত হোসেন। মামুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে একটি মার্কেটে শুভ ডেন্টাল কেয়ার ফার্মেসি পরিচালনার পাশাপাশি দন্ত চিকিৎসা করতেন।

পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশে রওনা হন। পথে সফিপুর বাজারের ফ্লাইওভারে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ যুগান্তরকে বলেন, শিশু সন্তানসহ ওই দম্পতি কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেছে। 

তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সময়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কোন গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ

আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ

চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক

চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক

মির্জাপুরে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক

মির্জাপুরে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম