Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলব্যাগে তিন হাজার পিস ইয়াবা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

স্কুলব্যাগে তিন হাজার পিস ইয়াবা

স্কুলব্যাগে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মো. ইশরার হোসেন পাপ্পু

Advertisement

বগুড়ায় স্কুলব্যাগে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ইশরার হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেনের শরীর ও স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে নেভি-ব্লু রঙের ব্যাগের ভেতর থেকে ১৫টি পলিপ্যাকেটে থাকা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ছিল এবং উদ্ধার করা মাদকের মোট ওজন ৩০০ গ্রাম। এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশরার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম