Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ নিহত রাজুর বাবার আহাজারি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ নিহত রাজুর বাবার আহাজারি

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

এদিকে ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন আখতার মোল্লা।সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাজুর লাশের পাশে আহাজারি করছেন তার বাবা। আর বিলাপ করে আখতার মোল্লা বার বার বলছেন, ‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’। 

উল্লেখ্য, ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। এখনো পর্যন্ত তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

ফরিদপুর-৪ আসনের সাবেক এই এমপি ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।  নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলাও করেছে দুদক।   

নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। 

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

উপজেলা বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন

উপজেলা বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন

‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ নিহত রাজুর বাবার আহাজারি

‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ নিহত রাজুর বাবার আহাজারি

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম