উপজেলা বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীর।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে।
কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি।
