Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার

দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার

Advertisement

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা একটি পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২২ নভেম্বর) রাতে লইট্টাখালি খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, শনিবার (২১ নভেম্বর) রাতে ঢাংমারি ফরেস্ট অফিস থেকে পাশ সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরদিন রোববার রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় পৌঁছলে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেটি নদীতে ভাসতে থাকে।

পরে এক পুণ্যার্থী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে লইট্টাখালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

‘আকভানের’ প্রভাবে সাগর উত্তাল, কোটি টাকার শুঁটকি নষ্টের আশঙ্কা

‘আকভানের’ প্রভাবে সাগর উত্তাল, কোটি টাকার শুঁটকি নষ্টের আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

আরও পড়ুন

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম