Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারত-বাংলাদেশ সীমান্ত হাটে ব্যবসায়ীদের ধর্মঘট

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৮ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্ত হাটে ব্যবসায়ীদের ধর্মঘট

ছবি: যুগান্তর

Advertisement

অনিয়মের প্রতিবাদে ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এ নিয়ে দুই মাসের মাথায় ব্যবসায়ীরা দুবার ধর্মঘটের ডাক দিলেন। 

ধর্মঘটের ফলে সপ্তাহের নির্ধারিত দিন মঙ্গলবার হাট মেলেনি। হাটে আসেননি ভারতীয় ব্যবসায়ীরাও। হতাশ হয়ে ফিরে গেছেন হাটে আসা ক্রেতাসাধারণ ও দর্শনার্থীরা। এতে লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা। 

তবে সহসা সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার কথা বলছেন হাট ব্যবস্থাপনা কমিটি। 

সীমান্ত হাট বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিক মিলন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, হাটে ভারতীয় ক্রেতা প্রবেশে বাধা দেয়া, ভারতে এ দেশীয় পণ্য ৩-৫ কেজির ওপর নিতে না দেয়া, ভারতের প্রশাসনের অসহযোগিতা, বাংলাদেশি অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে প্রচুর ভারতীয় পণ্য এ দেশে প্রবেশ এবং তাদের দ্বারা (অসাধু ব্যবসায়ী) হাটের এ দেশীয় ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা, হাটে বিশৃঙ্খলাসহ নানা অভিযোগ তোলা হয়। 

সমাধানের জন্য গেল ২২ নভেম্বর এবং ১৩ জানুয়ারি ফেনী জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন ব্যবসায়ীরা। কিন্তু প্রশাসন অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্তোষজনক কোনো পদক্ষেপ নেয়নি।

Advertisement

ফেনী ধর্মঘট

Advertisement

আরও পড়ুন

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশে দিল এলাকাবাসী

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশে দিল এলাকাবাসী

দণ্ডিত আলমাছ কানাডায় এক বছর কারাভোগ করে মুক্ত দোহারের নিরপরাধ আলমাস

এক বছর কারাভোগ করে মুক্ত দোহারের নিরপরাধ আলমাস

রামগতিতে অদ্ভুত কাণ্ড নলকূপে চাপ ছাড়াই উঠছে পানি জ্বলছে আগুন

নলকূপে চাপ ছাড়াই উঠছে পানি জ্বলছে আগুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম