Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলায় ধরা পড়ল ২ মণ ওজনের হাউস মাছ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ০২:৪৯ পিএম

ভোলায় ধরা পড়ল ২ মণ ওজনের হাউস মাছ

ভোলায় বুধবার সন্ধ্যায় জেলেদের জালে ধরা ২ মণ ওজনের হাউস মাছটি। ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই মণ ওজনের বিশাল আকৃতির হাউস মাছ। 

বুধবার সন্ধ্যায় ভোলা সদরের ইলিশা ও ধনিয়ার মাঝামাঝি এলাকার মেঘনা নদীতে ওই মাছ পাওয়া যায়। এ সময় ওই বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেঘনায় জেলে ফিরোজ মাঝি ও ইদ্রিস মাঝির জালে বিশাল আকৃতি হাউস মাছটি ধরা পড়ে। যার ওজন দুই মণ পাঁচ কেজি। স্থানীয় আবদুল কাসেম বেপারি জেলেদের কাছ থেকে ১৫ হাজার টাকায় ওই মাছটি ক্রয় করেন।

আবদুল কাসেম বেপারি জানান, আমি বিশাল আকৃতির মাছটি মোকামে বিক্রির জন্য ক্রয় করেছি। আশা করি অনেক টাকা লাভ হবে। এমন বিশাল আকৃতির মাছ আর কখনও দেখিনি। 

ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গভীর সাগরে থাকে এসব মাছ। মাছটি দিক হারিয়ে মেঘনায় চলে এসেছে।

Advertisement

ভোলা হাউস মাছ জেলে

Advertisement

আরও পড়ুন

মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী, ফেসবুক ভিডিওতে মিলল হারানো ভালোবাসার ঠিকানা

তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী, ফেসবুক ভিডিওতে মিলল হারানো ভালোবাসার ঠিকানা

তেলের দাম বৃদ্ধির প্রভাব হোটেল-রেস্তোরাঁয় দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া

দাম বেড়েছে পরোটার ছোট হয়েছে শিঙাড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম