Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাঙ্গামাটিতে আ'লীগে যোগ দেওয়া ২ জনকে গুলি করে হত্যা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৬ পিএম

রাঙ্গামাটিতে আ'লীগে যোগ দেওয়া ২ জনকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আ'লীগে নতুন যোগ দেওয়া দুজনকে ব্রাশফায়ারে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, আওয়ামী লীগে যোগ দেয়ায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

সোমবার বিকালের দিকে উপজেলার রাইখালীর কাগিগড়পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মংসানু মারমা (৪৫) ও জাহেদ (২৮)। মংসানু মারমা সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে মংসানু আওয়ামী লীগে এবং জাহেদ ছাত্রলীগে যোগ দেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মংসানু ও জাহেদ কাগিগড়পাড়া-ভালুক্যাপাড়া নামক সড়কে বন বিভাগের বিট অফিসের সামনে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে ৪-৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মংসানু ও জাহেদ মারা যান।

খবর পেয়ে বিজিবি ও পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল পৌঁছেন। কারা বা কী কারণে ঘটনাটি ঘটেছে- তাৎক্ষণিক তা বিস্তারিত জানা যায়নি। 

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারে বিজিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে।

Advertisement

রাঙ্গামাটি ২ জনকে গুলি করে হত্যা আ'লীগ

Advertisement

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম