Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৯ পিএম

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

প্রতীকী ছবি

Advertisement

নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টায় উপজেলা নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনি খাওয়া অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে (৪০) গুরুতর অবস্থায় রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এলাকাবাসী জানান, উপজেলা নোয়াখালী ইউনিয়নে গত ৫ দিন ধরে বিভিন্ন গ্রামে গণডাকাতি হয়েছে। ডাকাতদের আতঙ্কে এলাকাবাসী রাত জেগে বিভিন্ন মোড়ে পালাক্রমে পাহারা বসায়।

গত শুক্রবার রাত ১টায় অজ্ঞাত ৩-৪ জন ডাকাত ওই গ্রামের শামু মিকারের বাড়িতে দরজা ভেঙে ঢুকে যায়। শামু মিকারসহ অপর লোকজন ডাকাতের টের পেয়ে চিৎকার করলে পাশের লোকজন দৌড়ে এসে অজ্ঞাতনামা ডাকাতকে (৪০) আটক করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করলে অপর ডাকাতরা পালিয়ে যায়।

রাতেই গুরুতর অবস্থায় অজ্ঞাতনামা ডাকাতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা নিহত ডাকাতকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে সুধারাম মডেল থানার এসআই নেপাল চন্দ্র যুগান্তরকে জানান, ওই গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা ডাকাতকে গণপিটুনি দিলে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

Advertisement

গণপিটুনি নিহত নোয়াখালী সদর

Advertisement

আরও পড়ুন

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

রংপুরে ৪ খুনের মামলায় চুরির চার্জশিট

রংপুরে ৪ খুনের মামলায় চুরির চার্জশিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম