Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পৌরকর আদায়ে ওয়ার্ডে ওয়ার্ডে রাসিকের ক্যাম্প

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৮ পিএম

পৌরকর আদায়ে ওয়ার্ডে ওয়ার্ডে রাসিকের ক্যাম্প

Advertisement

পৌরকর আদায়ে ওয়ার্ডে ওয়ার্ডে অস্থায়ী ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন চলবে এই কার্যক্রম।

পৌরকর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে এই আয়োজন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান।

নগর সংস্থার রাজস্ব বিভাগের বরাত দিয়ে তিনি বুধবার দুপুরে জানিয়েছেন, যেসব হোল্ডিং মালিক এখনো পৌরকর প্রদান করেননি তাদের সঙ্গে যোগাযোগ করেছে রাসিক। নাগরিকদের সময়মত পৌরকর পরিশোধে উদ্বুদ্ধ করতে ক্যাম্প আয়োজনের এই পরিকল্পনা।

এরই অংশ হিসেবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নগরীর ৩, ৫, ১৩, ২২, ২৬ ও ২৯ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী অস্থায়ী ক্যাম্প। এছাড়া নগরীর ৬, ৯, ১১, ১২, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে ক্যাম্প বসবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধের সুযোগ পাবেন নাগরিকরা।

Advertisement

রাজশাহী পৌরকর

Advertisement

আরও পড়ুন

চরফ্যাশনে কৃত্রিম সংকট মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

সংকটেও মিলছে না ৪৮১৩ কোটি টাকা দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

ঠাকুরগাঁওয়ে তালিকাভুক্ত ৩১ জনের ২৮ জনই দলীয় বিএনপির ৯ নেতার স্ত্রী ও ৪ জনের সন্তান সারের ডিলার

বিএনপির ৯ নেতার স্ত্রী ও ৪ জনের সন্তান সারের ডিলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম