Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচনের একদিন আগেই নৌকার কার্যালয়ে আগুন

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০২:১০ পিএম

নির্বাচনের একদিন আগেই নৌকার কার্যালয়ে আগুন

নাটোরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। ছবি: যুগান্তর

Advertisement

রাত পোহালেই নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন। ইতিমধ্যে চলনবিলের প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ ভোটারদের নির্বাচনী আমেজ বিরাজ করছে।  

এরই মধ্যে শুক্রবার গভীর রাতে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করতে উপজেলার সুকাশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলোয়া গ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলোয়া গ্রামে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

এর আগে বুধবার রাত থেকে সাধারণ ভোটারসহ নৌকা প্রতীকের কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

আওয়ামী লীগ কর্মী শাজাহান আলী প্রামাণিক বলেন, আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে  রাতে আগুন দেয়া হয়েছে। শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার পোড়ানো হয়েছে। আর এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের প্রতিপক্ষ দোয়াত কলমের লোকজন করেছেন বলে তিনি দাবি করেন। 

আওয়ামী লীগ মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, রাতে আতংক সৃষ্টির জন্য নৌকার পোস্টার ছিড়ে নদীতে ফেলা হচ্ছে এবং দু’একটি নির্বাচনী নৌকার অফিস দখলসহ আগুন দিয়ে আতংক সৃষ্টি করছে একটি বিশেষ মহল। 

তারপরও তিনি আশা করেন যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে তাহলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

Advertisement

নির্বাচন ভোট আগুন

Advertisement

আরও পড়ুন

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম