Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবারের সুলতান স্বর্ণপদক পেলেন মুস্তাফা মনোয়ার

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৯:৫৩ পিএম

এবারের সুলতান স্বর্ণপদক পেলেন মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের হাতে সুলতান স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

Advertisement

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এ মেলা। এবারের সুলতান স্বর্ণপদক-২০১৯ পেলেন খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

মুস্তাফা মনোয়ারের হাতে সুলতান স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৩ মার্চ বিকালে সুলতান মঞ্চ চত্বরে ১০ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। মেলায় কুস্তি, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, ভলিবল প্রতিযোগিতা, আর্চারি, কাবাডি, লাঠিখেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, আবৃত্তি, নাটক, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এ ছাড়া মেলায় বিভিন্ন পণ্যের বেচাকেনা জমে উঠে।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মেলা অনুষ্ঠিত হয়েছে।

এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী।

Advertisement

সুলতান স্বর্ণপদক

Advertisement

আরও পড়ুন

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম