Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত, পুলিশের দাবি ছিনতাইকারী

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১১:১২ এএম

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত, পুলিশের দাবি ছিনতাইকারী

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’কাওসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত কাওসার ছিনতাইকারী। তার বিরুদ্ধে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে নগরীর এরশাদনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারী কাওছার মিয়া টঙ্গীর এরশাদ নগদ এলাকার ৬নং ব্লকের মিন্টু মিয়ার ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালায়। ভোর রাত সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়। এসময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় কাওছার।

এতে দুই পুলিশ কর্মকর্তা বদরুল ও কনস্টেবল কামরুল আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

গাজীপুর নিহত

Advertisement

আরও পড়ুন

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম